মেসি-নেইমার-রোনাল্ডোকে পিছনে ফেলে নায়ক আর্লিং হালান্ড! জানেন কি যোগ‌‌ই শক্তি জোগায় তাঁকে?

মেসি-নেইমার-রোনাল্ডোকে পিছনে ফেলে নায়ক আর্লিং হালান্ড! জানেন কি যোগ‌‌ই শক্তি জোগায় তাঁকে?


যোগে মজে থাকেন আর্লিং হালান্ড। মনের একাগ্রতা বাড়াতে নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যান করেন দুনিয়া কাঁপানো এই ফুটবলার। সংগৃহীত ফটো।

৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড পায়ে বল নিয়ে দৌড় শুরু করলেই ভয় ধরে যায় বিপক্ষের ডিফেন্ডারদের বুকে। মাঠে যিনি ঝড় তুলে শত্রু শিবির তছনছ করে দেন, তিনিই মনকে শান্ত রাখার জন্য নিয়মিত অনুশীলন করেন যোগ। ভারতীয় যোগের ভক্ত ২৫ বছরের এই ভাইকিং ফুটবলার। যোগ মানবসভ্যতার কাছে প্রাচীন ভারতের অমূল্য উপহার। অথচ যোগকে উপহাস করেন অনেক উন্নাসিক ভারতীয়। নিয়মিত যোগাভ্যাস যে আত্মবিশ্বাস ও মনের একাগ্রতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে, পাশ্চাত্যের বড় বড় গবেষকেরাও তা স্বীকার করে নিয়েছেন। আর্লিং হালান্ড জানিয়েছেন, “মাঠে পারফরম্যান্স ধরে রাখতে গেলে ফুটবলারদের জন্য শরীর ফিট রাখা জরুরি। জিম তো করিই কিন্তু যোগাভ্যাস করতেও ভুলি না।”

যোগের সবথেকে বড় দিক, যোগ শুধু শরীরকেই সুস্থ রাখে না, মনকেও বিক্ষিপ্ত হ‌ওয়ার হাত থেকে রক্ষা করে। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ ধরে না রাখতে পারলে ফুটবলের মতো ৯০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘বডি কন্টাক্ট’ খেলায় সফল হ‌ওয়া অসম্ভব। বিশেষ করে স্ট্রাইকারদের পক্ষে তো নয়‌ই। মাঠের মধ্যে হালান্ড যেমন চিতার মতো ক্ষিপ্র, তেমনি তাঁর স্নায়ু ইস্পাতের মতোই দৃঢ়। যোগাভ্যাস‌ই আর্লিং হালান্ডের স্নায়ুকে ইস্পাত বানিয়েছে। তিনি নিয়মিত প্রাণায়াম করেন এবং পদ্মাসনে বসে জ্ঞান মুদ্রা অভ্যাস করেন। একাধিক যোগাসন হালান্ডের জানা এবং নিয়মিত সে সবের অনুশীলন করেন তিনি।

মাঠে মনোসংযোগ ঠিক রাখতে এ ভাবেই কোলাহলের সমুদ্রে যোগে ডুবে দেন নর‌ওয়েন স্ট্রাইকার আর্লিং হালান্ড। সংগৃহীত ফটো।

যে দিন ম্যাচ থাকে, সে দিন যোগের উপর হালান্ডের নির্ভরতা অনেক বেড়ে যায়। যোগ তাঁর মনকে একাগ্র, স্থির ও শান্ত করে দেয়। এমনকি মাঠে হাজার হাজার দর্শকের গগনভেদী চিৎকারের মধ্যেও যোগেই আশ্রয় খোঁজেন এই ন‌র‌ওয়েন স্ট্রাইকার। ব্রাজিলের সঙ্গে নর‌ওয়ের হাইভোল্টেজ ম্যাচের আগেও মনকে নিয়ন্ত্রণে রাখতে মাঠেই পদ্মাসনে বসে জ্ঞান মুদ্রায় খানিকক্ষণ ধ্যানমগ্ন ছিলেন আর্লিং হালান্ড।

যোগ, প্রাণায়াম ও ধ্যানে মনের উদ্বেগ, চঞ্চলতা ও দুশ্চিন্তা হ্রাস পায়। যোগ নেতিবাচক মানসিকতা ধ্বংস করে। আত্মবিশ্বাস বাড়ায়। আর্লিং হালান্ডের সাফল্যের পেছনে অন্যতম চালিকাশক্তি ভারতবর্ষের যোগ- সারা দুনিয়া আজ তা জেনে গেছে। যদি নিজের নিজের ক্যারিয়ারে হালান্ডের মতোই সাফল্য চান, তবে নিজের দেশের যোগকে দূর ছাই না করে নিয়মিত যোগাভ্যাস করুন।

Feature image: collected.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com