মুখ পুড়বে! তাই দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেও বাতিল করলেন মমতা

মুখ পুড়বে! তাই দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেও বাতিল করলেন মমতা


রবিবার সন্ধ্যায় মমতার দিল্লি যাত্রা ও বিকেলে বাইপাসের ধারের দলীয় দফতরে কাউন্সিলরদের নিয়ে বসা- দুটি কর্মসূচি‌ই পূর্ব নির্ধারিত। বৈঠক বাতিলের কারণ হিসেবে তৃণমূলের তরফে মমতার দিল্লি যাত্রার উল্লেখকে অজুহাত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কলকাতা পুরনিগমে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১৩৬। বৈঠকে হাতেগোনা কয়েকজন কাউন্সিলরের বাইরে আর কেউই হাজির থাকবেন না, এই খবর কানে আসার পরেই বৈঠক বাতিল করে দেন মমতা। মুখ বাঁচাতে বৈঠক বাতিল করা ছাড়া রাস্তা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে।

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম‌‌‌। তৃণমূলের অধিকাংশ কাউন্সিলর গাঢাকা দিয়েছেন। কলকাতার ছোট লালবাড়িও কার্যত তৃণমূলের হাতছাড়া। ফাইল ফটো

গত ৩১ মে কালীঘাটের বাড়িতে দলের বিধায়কদের বৈঠকে ডেকে আগেই একবার মুখ পুড়েছে তৃণমূল নেত্রীর। ৬০ জন বিধায়ক‌ই বৈঠকটি এড়িয়ে গিয়েছিলেন। সে দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তৃণমূলের বিধায়ক দলে ভাঙন অবশ্যম্ভাবী। শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম‌‌‌। খাতায়-কলমে কলকাতা পুর কর্পোরেশনের নিয়ন্ত্রণ এখনও তৃণমূলের হাতে থাকলেও আদৌ কি কলকাতার ছোট লালবাড়ি তৃণমূলের দখলে আছে?

তৃণমূলের ৮ কাউন্সিলর ইতিমধ্যেই দুর্নীতি, তোলাবাজি ও গুন্ডামির অভিযোগে গ্রেফতার। বাকিরা গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। বরো চেয়ারম্যানরা পদত্যাগ করে শুভেন্দুর রোষানল থেকে বাঁচতে মরীয়া। কেউ কেউ রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন। হাতেগোনা কয়েকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তাঁরাও আর নেত্রীর ডাকে সাড়া দিচ্ছেন না বলে ভেতরের খবর।

ববির জায়গায় স্নেহের কাননকে বসানোর ইচ্ছে মমতার। কিন্তু দলের কাউন্সিলররা যেভাবে মমতাকে এড়িয়ে চলেছেন, তাতে শোভন চট্টোপাধ্যায়ের মেয়র পদে বসার সম্ভাবনা আদি গঙ্গার জলে তলিয়ে গেছে বলেই মনে হচ্ছে। গ্রেফতার এড়াতে তৃণমূলের কাউন্সিলররা বিজেপির কলকাতার বড় বড় নেতাদের পায়ে গিয়ে ধরছেন। পুলিশের লাঞ্ছনা এড়াতে তাঁরা পদত্যাগ করতে পর্যন্ত প্রস্তুত। এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষে কলকাতা কর্পোরেশন ধরে রাখা প্রায় না মুমকিন।

Feature graphic is representational.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com