থানার ভেতরেই পুরুষ কনস্টেবলকে চুম্বনে ভরিয়ে দিলেন মহিলা কনস্টেবল! ভিডিয়ো ভাইরাল হতেই নিলম্বিত পুরুষটি

থানার ভেতরেই পুরুষ কনস্টেবলকে চুম্বনে ভরিয়ে দিলেন মহিলা কনস্টেবল! ভিডিয়ো ভাইরাল হতেই নিলম্বিত পুরুষটি


২৪ জুন রাতের ঘটনা। থানার কন্ট্রোলরুমে কম্পিউটারের সামনে বসে কাজ করছিলেন অরবিন্দ পটেল। প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ পদে কনস্টেবল হলেও তাঁকে থানায় কেরানির দায়িত্ব দিয়েছিল ডিপার্টমেন্ট। নাইট শিফটে নিজের দায়িত্ব পালনে যখন অরবিন্দ ব্যস্ত, তখন‌ই কন্ট্রোলরুমে ঢুকে পেছন থেকে অরবিন্দের গলা জাপটে ধরে তাকে চুম্বন করতে থাকেন মহিলা কনস্টেবলটি। দু’জনেই সিভিল ড্রেসে। চুম্বনের ঠ্যালায় চেয়ার ছেড়ে উঠেও রেহাই পান নি অরবিন্দ পটেল। কর্মস্থলে প্রেমের পরিণতি কী হতে পারে আন্দাজ করেই বোধহয় প্রেমিকাকে নিরস্ত করার যথাসাধ্য চেষ্টা করেন অরবিন্দ। ভাইরাল হ‌ওয়া ভিডিয়ো থেকে অন্তত তাই বোঝা যাচ্ছে।

কিন্তু প্রেমের নেশায় মত্ত মহিলা কনস্টেবল ছাড়ার পাত্রী নন। তিনি কন্ট্রোলরুমেই প্রেম করতে নাছোড়বান্দা হয়ে প্রেমিকের সঙ্গে লেগে থাকেন। যতক্ষণে প্রেমিকার উন্মত্ত প্রেমের হাত থেকে রেহাই পেলেন অরবিন্দ পটেল, ততক্ষণে তার চাকরির দফা রফা। পুরো‌ প্রেমপর্ব থানার সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। থানার সিসি টিভির ফুটেজ কীভাবে বাইরে লিক হল, এটাই হল কথা। শ্বেতা শর্মা নামে একজন মহিলা তাঁর এক্স হ্যান্ডেলে সিসি টিভির সেই ফুটেজ পোস্ট করতেই উত্তরপ্রদেশ জুড়ে শোরগোল পড়ে যায়। আসলে সিসি টিভির ফুটেজ থানার ভেতরে মনিটরে পর্যবেক্ষণ কালে কেউ নিজের মোবাইলে তা রেকর্ড করে রাখেন। সেই ভিডিয়ো বাইরে লিক হতেই তড়িঘড়ি ব্যবস্থা নেন জালাউনের পুলিশ সুপার বিনয়কুমার সিংহ।

অরবিন্দ পটেল ২০১৮ ব্যাচের এক পুলিশ কনস্টেবল। ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হ‌ওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। কর্মস্থলে প্রেমিকার চুম্বন খেয়ে একজন কর্তৃপক্ষের রোষানলে পড়ে নিলম্বিত। তবে কর্মস্থলে প্রেমিককে অকাতরে চুম্বন দান করেও চাকরিতে বহাল মহিলা কনস্টেবল। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কোন পরিস্থিতিতে মহিলা কনস্টেবলটি প্রেমিককে চুম্বন করতে আগ্রাসী হয়ে উঠলেন, তা যাচাই করার পর হয়তো তাঁকে কোন‌ও লঘুদন্ড‌ই দেবে উত্তরপ্রদেশের পুলিশ বিভাগ।

ফিচার ইমেজ: ভাইরাল ভিডিও থেকে ধারণকৃত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *