এসি বিস্ফোরণে দিল্লিতে প্রবীণ আমলার মৃত্যু! আপনার ঘরের এসি মেশিনটি ঠিক আছে তো?

এসি বিস্ফোরণে দিল্লিতে প্রবীণ আমলার মৃত্যু! আপনার ঘরের এসি মেশিনটি ঠিক আছে তো?


বিস্ফোরণের সাথে সাথেই এসিতে আগুন ধরে যায়। ঘরে উপস্থিত সকলেই কমবেশি আঘাত পান। তবে ধ্যানেন্দ্র কুমার ও তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ধ্যানেন্দ্র কুমারের মৃত্যু ঘটে। ধোঁয়ায় ভরে গিয়েছিল তাঁর শ্বাসনালী এবং ফুসফুস। আহত ছেলের চিকিৎসা চলছে এবং তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এসি বিস্ফোরণের পর ঘটনাস্থলের ভয়াবহ অবস্থা! সংগৃহীত ফটো

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে এনে বাড়ির সবাইকে দ্রুত উদ্ধার করেন তারা। বিস্ফোরণের পেছনে কোনও নাশকতা নেই বলে পুলিশ জানিয়েছে। কী কারণে এসি মেশিনে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করে দেখছেন দমকল বাহিনীর আধিকারিকেরা। প্রাথমিক তদন্ত থেকে তাঁরা মনে করছেন, বাতানুকূল যন্ত্রটির ভেতরের কোনও অংশ বিস্ফোরিত হয় এবং তার জেরেই আগুন ধরে যায়। শর্টসার্কিট বিস্ফোরণের একটা সম্ভাব্য কারণ‌ হতে পারে বলে মনে করছেন দমকলের বিশেষজ্ঞরা।

নিজের কর্মদক্ষতার গুণেই আমলা মহলে প্রভূত সুনাম কুড়িয়েছিলেন ধ্যানেন্দ্র কুমার।‌ ১৯৪৬ সালে তাঁর জন্ম। ১৯৬৮ ব্যাচের ক্যাডার ছিলেন তিনি। দেশের অনেক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি।‌ হরিয়ানা সরকারের একাধিক দফতরের সচিব ছিলেন। পরে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক, প্রতিরক্ষা ও কর্মসংস্থানগত বিভিন্ন নীতি নির্ধারণ ও প্রয়োগে বড় ভূমিকা পালন করেন ধ্যানেন্দ্র কুমার। তিনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ, প্রতিরক্ষা এবং সংস্কৃতি মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করেছেন।

‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’-র প্রথম চেয়ারম্যান ধ্যানেন্দ্র কুমার। ঘরের এসি বিস্ফোরণে নিহত তিনি। সংগৃহীত ফটো

২০০৯ সালে কেন্দ্রীয় সরকার ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’ বা সিসিআই গঠন করলে, সংস্থাটির প্রথম চেয়ারম্যান হন ধ্যানেন্দ্র কুমার। ২০১১ পর্যন্ত সংস্থাটির দায়িত্বে ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে দেশে প্রতিযোগিতা আইন কার্যকর করার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছিল। বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় রাখা এবং বড় বড় সংস্থার একচেটিয়া আধিপত্যের উপর নজরদারি চালানোর লক্ষ্যেই সিসিআই গঠন করেছিল সরকার। সিসিআই-এর চেয়ারম্যান হিসেবে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন আইএএস ধ্যানেন্দ্র কুমার।

Feature image is representational and AI generated.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com