পুজোর আনন্দ ঢাকল বিষাদের মেঘ, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের মন্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু!


ঘটনার সময় পর্যাপ্ত পুলিশ চোরবাগানের মন্ডপে মোতায়েন ছিল না বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিতদের একাংশ জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লোকেরা সময় মতো হাজির হন নি। উদ্ধারকাজ চলাকালে পুলিশের সাহায্য পাওয়া যায় নি। তবে খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর কর্মীরা হাজির হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেডিকেল কলেজে‌ পৌঁছে আহতদের ব্যাপারে খোঁজ-খবর নেন। আহতদের মধ্যে ১১ জনকে এস‌এসকেএম-এ স্থানান্তর করা হয়েছে।

চোরাবাগানের পুজোমন্ডপে বিপর্যয়ের পর টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে লালবাজার— ১৮০০৩৪৫৫৬৭৮/ ০৩৩-২২১৪১৩১০. কলকাতা মেডিক্যাল‌ কলেজ সূত্রে জানা গেছে, পদপিষ্ট হয়ে  নিহতদের মধ্যে ১৩ জন মহিলা, ৩ জন‌ পুরুষ ও ১ জন শিশু। ভিড় নিয়ন্ত্রণে পুজো উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় কোন‌ও গাফিলতি ছিল কিনা জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে‌ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। চোরবাগানের পুজোর আলো ঘটনার পরেই নিভিয়ে দিয়েছে পুলিশ। মন্ডপের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভিডিয়ো: চোরবাগান সর্বজনীনের পুজোমন্ডপে বিপর্যয় ঘটে যাওয়ার পর। সংগৃহীত ফুটেজ।

ঘটনার রাতে শহরে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিনভর বেলুড় মঠ সহ একাধিক পুজোয় উপস্থিত থাকার কথা ছিল শাহের। কিন্তু চোরবাগানের ঘটনার জেরে সব কর্মসূচি বাতিল করেছেন তিনি। ঘটনায় শোক প্রকাশ করে অমিত শাহ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে রবিবারের সমস্ত কর্মসূচি বাতিল করে আহতদের দেখতে হাসপাতালে যাব। মা দুর্গার কাছে আহতদের‌ দ্রুত সুস্থতা প্রার্থনা করি”।

চোরবাগানের মন্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু! এক্স হ্যান্ডেলে শাহের শোক প্রকাশ।

চোরবাগান সর্বজনীনের পুজোয় পদপিষ্টে ১৭ জনের প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোরবাগানে ভিড় থেকে বিপর্যয় ঘটে যাবার পর কলকাতার বাকি পুজোগুলি নিয়েও সতর্ক হয়েছে সরকার।

Feature image: NNDC.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nagariknewz.com