স্পোর্টস ডেস্ক: ঢাকার মাটিতে পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হল ভারত। আসলে ঢাকার মাটিতে পাকিস্তানকে হারানোর আনন্দই আলাদা। একাত্তরের ১৬-ই ডিসেম্বরের আমেজ পাওয়া যায়। তবে সাফ ফুটবলের ফাইনালে ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় বাংলাদেশের পাকিপ্রেমীরা শোকগ্রস্ত বলে ঢাকা থেকে খবর পাওয়া যায়। সমাজ মাধ্যমে হাহাকার— ফুটবলেও পেয়ারে পাকিস্তানকে ইন্ডিয়া চুরি কইরা হারায়া দিল। ১৬ ডিসেম্বর আসতে এখনও এক মাস বাকি। তার আগেই শনিবার (১৭ নভেম্বর) রাতে ঢাকায় পাকিস্তানের ফুটবল দলকে মর্যাদার লড়াইয়ে ২-১ গোলে পরাস্ত করল ভারত।
দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতই যে এক নম্বর, তা আবার প্রমাণ করল এই জয়। দ্বিতীয় সারির দল পাঠিয়েও চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখল ভারত! এই নিয়ে পর পর তিনবার সাফ ফুটবলের ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করল আমাদের দেশ। সব মিলিয়ে সাফ ফুটবলে ১০ বারের চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডের সঙ্গে দু’টি ফিফা প্রীতিম্যাচ থাকায় ঢাকায় সেরা দল পাঠাতে পারে নি ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে এ বারের সাফ অভিযানের শুভ সূচনা করেছিল ভারত। ফাইনালে পাকিস্তানকে বধ করেই শিরোপা ধরে রাখল হিন্দুস্তানের ছেলেরা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ফাইনাল ম্যাচে ভারত শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়লেও এই জয় সহজে আসে নি। প্রথমার্ধে রীতিমতো দাপটের সঙ্গে খেলেছে পাকিস্তান। বল দখল থেকে আক্রমণে উঠে আসা— পাক ফুটবলারদের সঙ্গে এঁটে উঠতে পারছিল না ভারতের ছেলেরা। ঘন ঘন আক্রমণ হেনে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে দিতে থাকে পাকিস্তান। তবে খেলার শুরুতেই পাকিস্তানের গোলে বল প্রায় ঢুকিয়ে দিয়েছিলেন সুহেল। গোলরক্ষকের তৎপরতায় রক্ষা পায় পাকিস্তান। এরপর পাকিস্তানের আক্রমণ ভাগ তেড়েফুঁড়ে নামতেই খেলায় খেই হারিয়ে ফেলে ভারতের ছেলেরা। খেলার ৬ ও ১৮ মিনিটের মাথায় গোল করার দুটি সহজ সুযোগ নষ্ট করে পাকিস্তান।
প্রথমার্ধে ২২ মিনিটের মাথায় দুর্দান্ত সেভ করে গোল খাওয়া থেকে দেশকে রক্ষা করেন ভারতের গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ। আবার ৩৪ মিনিটের মাথায় ভারতের রিকি শাবংয়ের জোরালো শট রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগির গাজির দুরন্ত শটে এগিয়ে যায় পাকিস্তান। মাঠের বাম প্রান্ত ধরে ছুটে এসে ভারতের বক্সের ভেতরে গাজিকে নিখুঁত পাস বাড়িয়ে দেন জুনায়েদ শাহ। ডান পায়ে বাঁকানো শট মেরে ভারতের জালে বল ঢুকিয়ে দেন গাজি। গাজির শট বাঁচানোর কোনও সুযোগই পান নি ভারতের গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে পাকিস্তান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। ভালাপ্পির জোরালো শট বারে লেগে ফিরে না এলে পাকিস্তানকে গোল হজম করতে হত। ৫১ মিনিটের মাথায় পাক গোলরক্ষকের গায়ে বল মেরে গোলের সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। ৫৩ মিনিটে গোলের সুযোগ হারান সুহেলও।
ম্যাচের ৫৯ মিনিটে ভারতের ফুটবলার ব্রিসন ফার্নান্ডেজকে বিপজ্জনকভাবে ফাউল করে বসেন পাকিস্তানের জুনেইদ শাহ। ‘ভিএআর’ দেখে ফাউলের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই জুনেইদকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। দশজনের পাকিস্তানকে আরও চেপে ধরে ভারত। খেলার ৬০ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে আসা বলে সুহেল আহমেদ ভাট গোল করে খেলায় সমতা ফেরান।

খেলায় সমতা ফিরতেই জয়ের গন্ধ পেয়ে যায় ভারত। দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে ভারতের একের পর এক জোরালো আক্রমণ রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক। খেলার ৮৮ মিনিটে জয়সূচক গোলটি পায় ভারত। বাংলার ছেলে সন্দীপ মান্ডি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন। কর্নার থেকে নিখুঁত হেডে পাকিস্তানের জালে বল জড়িয়ে দেন সন্দীপ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের একটি সহজতম সুযোগ নষ্ট করেন লুংডিন। ফাঁকা গোল পেয়েও পাকিস্তানের তিন কাঠি গলিয়ে বল ঠেলতে পারেন নি তিনি! পাকিস্তানের রক্ষণের এক ফুটবলারের কাছে আটকে যান লুংডিন। জয়ের ব্যবধান বাড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হয় ভারত।
একেবারে শেষ মুহূর্তে দুই দিনের প্রস্তুতিতে দ্বিতীয় সারির দল ঢাকায় সাফ টুর্নামেন্টে পাঠিয়েছিল ভারত। দলের অধিকাংশই আন্তর্জাতিক ম্যাচ খেলায় অনভিজ্ঞ ও তরুণ। সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সাফ ফুটবলের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে উঠেছিল পাকিস্তান। পাকিস্তানের কাছে হেরেও বাংলাদেশের অনেকেই উৎসব পালন করেছিল। আশা ছিল, ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সাফ ফুটবল চ্যাম্পিয়ন হবে আব্বা পাকিস্তান। ফাইনালে স্বপ্নভঙ্গ হওয়ায় এরাই ফুঁফিয়ে কাঁদছে।